ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক প্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার (৫ মার্চ) নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ভারত সরকারের পক্ষ থেকে তিনি এই শোকবার্তা প্রদান করেন এবং রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করেন।

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় খামেনির মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমাইনম জয়শংকর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই আলাপচারিতায় আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post